নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ২শ জন কৃষকদের বিনামুল্যে ২০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও ২কেজি করে ভুট্রা বীজ বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভ’মি) ইবনুল আবেদিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।