রংপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাসিক সভা গতকাল বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সেপ্টেম্বর মাসের গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি প্রসঙ্গে আলোচনা করা হয়। এ ছাড়া প্যানেল আইনজীবিদের দাখিলকৃত বিল ও দাকিলীয় আবেদন নিস্পত্তি এবং প্যানেল আইনজীবিদের তালিকা হালনাগার সংক্রান্ত আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহেনুর। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ যাবিদ হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মোঃ শওকত আলী, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ মিনহাজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মদু সুধন রায় আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক আবদুল হক প্রামানিক, প্রমুখ।