নীলফামারী পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী মেয়র প্রার্থী হয়েছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান বুলেট। দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন। আর এ অপরাধে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। পত্রে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠনের ভাবমুর্তি বজায় রাখা প্রত্যেক নেতা-কর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে নীলফামারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন যার সুস্পষ্ঠ প্রমান রয়েছে। দলীয় কমান্ড অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। এমন অভিযোগে গত ১৭ নভেম্বর তাকে তিন কার্যদিবসের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না পাওয়ায় গঠনতন্ত্রের ২২( ক) ধারা মোতাবেক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে নুরুজ্জামান বুলেটকে নীলফামারী জেলা যুবলীগের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।