পাবনার সুজানগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে এবং উপজেলা বিএনপির উদ্যোগে পাবনা-সুজানগর প্রধান সড়কের হেমরাজপুর এলাকায় ওই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল হাই খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন রাখেন উপজেলা বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রামাণিক, আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী টুকু, বর্তমান আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক ফজলু, যুব নেতা রাশেদ খান, রাসেল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আলম খান, সাকিবুল ইসলাম সনি, গাজী মাজহারুল ইসলাম, আফতাব হোসেন ও মানিক শেখ প্রমুখ।