কৃষি প্রদর্শনী কর্মসূচির আওতায় নীলফামারীতে ২০২১-২২ অর্থ-বছরের উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
নীলফামারী সদর উপজেলায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের ২১টি কৃষক গ্রুপের কৃষকদের মাঝে বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, করলা, ব্রোকলিসহ উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদনের জন্য চারা বিতরণ করা হয়। এ ছাড়াও প্রদর্শনীর জন্য প্রত্যেক কৃষকদের ইউরিয়া ৫০ কেজি, এমওপি ২৫ কেজি, টিএসপি ২৫ কেজি, জিপসাম ১৫ কেজি, বোরিক অ্যাসিড ১ কেজি দেয়া হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান প্রমুখ।