পাবনায় সাঁথিয়ায় শনিবার সন্ধ্যায় বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের মনিরুদ্দিনের ছেলে আঃ ছামাদ (৭০)।
স্থানীয়রা জানায়, পাবনা থেকে ছেড়ে আসা ইলা নামের একটি যাত্রীবাহী বাস সাঁথিয়া- পাবনা সড়কের রাঙামাটিয়া নামক স্থানে আঃ ছামাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্ম্দ সিদ্দিকুল ইসলাম বলেন, চালক হেলপার পালিয়ে গেছে, বাসটি আটক করা হয়েছে।