পাবনার চাটমোহরে রোববার সকালে ‘নদী ও পরিবেশ রক্ষায় নাগরিক সমাজের করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের হলরুমে এএলআরডি’র সহায়তায় ভূমিহীন উন্নয়ন সংস্থা ও বড়াল রক্ষা আন্দোলন এই সভার আয়োজন করে।
বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ। স্বাগত বক্তব্য দেন,ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন। মুক্ত আলোচনায় অংশ নেন,শিক্ষক অলোক মজুমদার,প্রভাষিকা আগমণী চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু.সুজা উদ্দিন বিশ^াস প্রমূখ। সভায় বড়াল নদী পুনরুদ্ধারে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।