বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে পাবনায় গণঅনশন কর্মসূচি পালন হয়েছে।
শহরের আবদুল হামিদ রোড সড়কে প্রেসক্লাবের সামনে সকাল দশটায় এ কর্মসূচি পালন করেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা।।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, যুগ্ন আহ্বায়ক আবদুস সামাদ, তৌফিক হাবিব, নুর মাসুম বগা, আনিসুল হক বাবু, জহুরুল ইসলাম, যুবদল নেতা হিমেল রানা, সহ অনেকে।
বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিলেও অনুমতি না থাকায় উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারছেন না। অনতিবিলম্বে তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুমকি দেন নেতাকর্মীরা।