৩য় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নে নৌকার প্রার্থী মোখলেছুর রহমান বিমানের পথসভায় নারী-পুরুষের ঢল নামে। বৃহস্পতিবার রাত ৯ টায় কবিরাজের বাজারের কিশামত বদি উচ্চবিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সন্ধার পর বিভিন্ন পাড়া মহল্লা থেকে নারী-পুরুষ নৌকার পক্ষে শ্লোগান ও মিছিল নিয়ে এসে পথসভায় মিলিত হয়। পরে বিদ্যালয় মাঠ কানায়-কানায় পূর্ণ হয়ে জনসমাবেশে রুপ নেয়। সাবেক অধ্যক্ষ করুণা কান্ত রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট), ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম (বাবু), জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধণ বাপ্পি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (সাজু)।
এছাড়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আশুতোষ সিংহ রায় লক্ষণ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রতাপ চন্দ্র রায় প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত গ্রাম হবে শহর কর্মসূচি বাস্তবায়নসহ তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে মোখলেছুর রহমান বিমানকে পুনরায় জয়যুক্ত করার আহব্বান জানান।