চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ডায়াবেটিস কোন রোগ নয়। যদি নিয়ন্ত্রিত ভাবে প্রত্যহিক জীবন পরিচালনা করা যায়। আবার এই ডায়াবেটিস রোগ ঘাতক ব্যাধি ও বটে। যদি না প্রত্যহিক জীবনে চলার পথে নিয়ম মানা না হয়। দেশের বেশীর মানুষ বিভিন্ন সময় অন্য মানুষকে পরিবর্তনের কথা বলে থাকে কিন্তু নিজে পরিবর্তন হয় না। দেশের প্রত্যেক দ্রব্য ভেজাল হয়ে গেছে। ভেজার ছাড়া যেন কোন জিনিস নেই। আর জিনিসের মত মানুষ ও ভেজাল হয়ে গেছে। দেশের মানুষের মধ্যে অনিয়ন্ত্রিত ভাবে খাবার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। নানা টেনশনে মানুষ বিপর্যপ্ত। তাছাড়া কায়িক পরিশ্রম করার ব্যাপারে মানুষের আগ্রহ কমে গেছে। ফলে ডায়াবেটিস রোগের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। প্রত্যক মানুষকে কায়িক পরিশ্রমের ব্যাপারে আগ্রহী হতে হবে। তিনি রোববার হাটহাজারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি হাটহাজারী ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার জন্য স্হায়ী জায়গা প্রদানের জন্য আশ্বাস প্রদান করে বলেন এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডায়াবেটিস হাসপাতাল নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। তিনি ডায়াবেটিস হাসপাতালের জন্য দুই লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। ডায়াবেটিস হাসপাতাল চত্বরে রোববার আয়োজিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ডায়াবেটিস সেবা নিতে আর দেরী নয়।।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সমিতির আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক অধ্যক্ষ মির কপিল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের চিকিৎসক ডাঃ কে এম আতাউল গনি পারভেজ ও ডাঃ টিপু সুলতান। পূর্বাহ্নে একটি পদযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।