কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল সকাল ১১ টায উপজেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পন করা হয়,কেঁক কাঁটা হয় এবং উপজেলা যুবলীগের উদ্যোগে একটি র্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগ অফিসে এসে শেষ হয়।
কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সেখ ঝুমুরের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুঁইয়া হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদা আক্তার বানু লুসি,জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক নকীব নজিবুল হক নজু,কচুয়া উপজেলা চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি।
যুবলীগ নেতা মীর আওসাফুর রহমানের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষকলীগের সভাপতি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাও: মঞ্জুরুল করিম,যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদার সুজন, ,সেচ্ছাসেবকলীগ সভাপতি সেখ সাজ্জাদুল ইসলাম সুমন, তাতীঁলীগের সভাপতি সেখ সিরাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সমপাদক পুলিন বিহারী সাহা,যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিকদার সুজন, যুবলীগ নেতা সেখ মনি,শিকদার সহিদুল ইসলাম, শিকদার আরিফ,অপু মন্ডল,সঞ্জিব সাহা, সেখ মাহাবুবুর রহমান, সেখ মারুফ, নওরোজ শিকদার,শ্রমিকলীগ সাধারন সম্পাদক সেখ ছাদিকুল ইসলাম ছাদি, সাধারন সম্পাদক সহিদ কাজী, মৎস্যজীবিলীগ নেতা রিপন শিকদার,কৃষকলীগের সাধারন সম্পাদক ছালাম মল্লিক, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল, যুবমহিলা লীগ সভাপতি তানিয়া আক্তার নাহার, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মীম খানম সহ উপজেলা যুবলীগের সকল ইউনিয়ন সভাপতি সম্পাদকবৃন্দ।