মুজিববর্ষ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ার বড়ালব্রীজ রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রেলমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এখন এগিয়ে চলেছে। বাংলাদেশ রেলওয়ে কে আধুনিকায়ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কম সময়ের মধ্যেই ঢাকা থেকে ঈশ্বরদী জংসন পর্যন্ত ডাবল লাইনে উন্নীত করা হবে।
বড়ালব্রীজ স্টেশন প্লাটফর্মে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।