বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে পাবনার চাটমোহরে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা,কেককাটা ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু,হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন প্রমূখ। এরপর বের হয় আনন্দ শোভাযাত্রা। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।