গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার চাটমোহর পৌরসভার ২নং ওয়ার্ডে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আকতারুল ইসলাম,আলহাজ¦ মোঃ ইয়াকুব আলী চৌধুরী,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বমোট ৩০ লাখ ২ হাজার ৮৩৯ টাকা ব্যয়ে ৩৮০ মিটার রাস্তা আরসিসিকরণ করা হচ্ছে।