বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন লক্ষি পাকিংয়ে রোববার ভোররাতে ভয়াবহ অগ্নিকা-ে বাংলাদেশে রফতানির অপেক্ষায় থাকা ১২টি তুলোবোঝাই ট্রাক আগুনে পুড়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ ভোর রাতে পেট্রাপোল বন্দর সংলগ্ন জয়ন্তিপুর লক্ষি ট্রাক পার্কিংয়ে বাংলাদেশে রফতানীর অপেক্ষায় থাকা তুলার ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশ^বর্তী আরও ১১ টি তুলার ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে সেগুলিও ভস্মিভুত হয়। পাশের অন্যান্য তুলো বোঝাই ট্রাকগুলো সরিয়ে নেয়া হয় অন্যত্র।
খবর পেয়ে বনগা ও গোবরাডাংগা থেকে কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রনের চেস্টা চালিয়ে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। কিভাবে আগুন ধরলো বা কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহুর্তে বলা সম্ভব নয় বলে তিনি জানান।
বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ওপারের ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি আজ ভোর রাতে ওপারের পেট্রাপোল বন্দর সংলগ্ন লক্ষি পাকিংয়ে বাংলাদেশে আমদানীর অপেক্ষায় থাকা ১২টি তুলার গাড়ীতে অগ্নিকান্ডের পুড়ে গেছে। আজ ভোরের দিকে আগুন নিয়ন্ত্রনে এসেছে। পুড়ে যাওয়া তুলার ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল।
ভারতের পেট্রাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর শ্রী রাকেশ কুমার জানান, আগুনে মোট ১২ টি ট্রাকের তুলা পুড়ে গেছে। অগ্নিকা-ে মোট ৮ কোটি রুপীর তুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে অগ্নিকান্ডের ঘটনা তদন্তের জন্য।
বেনাপোল বন্দরের পরিচালক মো: মনিরুজ্জামান জানান, ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন জয়ন্তিপুর লক্ষি ট্রাক পার্কিংয়ে আগুনে ১২ টি তুলোর ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় বাংলাদেশে আমদানীর অপেক্ষায় থাকা ১২টি তুলার ট্রাক পুড়ে গেছে।