নীলফামারীর জলঢাকায় আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ উপজেলায় ১১টি ইউনিয়ন রয়েছে। ওই ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫৯ জন প্রার্থী। মনোনয়ন দাখিল করেছিলেন ৬৩ জন। যাচাই,বাছাইয়ে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়।
প্রতিদ্বন্দ্বীতা করছেন ডাউয়াবাড়ী ইউনিয়নে ২ জন,গোলমুন্ডা ইউনিয়নে ৯ জন,বালাগ্রাম ইউনিয়নে ১০ জনের মধ্যে বাতিল ২ জন, আছেন ৮ জন,গোনা ইউনিয়নে ২ জন,ধর্মপাল ইউনিয়নে ৮ জন,শিমুলবাড়ী ইউনিয়নে ৩ জন,মীরগঞ্জ ইউনিয়নে ৮ জন, বাতিল ১ জন, আছেন ৭ জন,কাঁঠালী ইউনিয়নে ৬ জন,খুটামারা ইউনিয়নে ৯ জন, বাতিল ১ জন, আছেন ৮ জন,শৌলমারী ইউনিয়নে ৫ জন ও কৈমারী ইউনিয়নে ৫ জন। বর্তমানে প্রতিটি ইউনিয়নে চলছে ভোটের পুরো হাওয়া। নতুন, পুরাতন সকল প্রার্থী ভোটারদের মধ্যে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাদের মনে স্থান করে নেয়ার চেষ্ঠা করছেন। তবে নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা যেমন সাধারণ ভোটারদের কোন গুরুত্ব দেন না ঠিক তেমনি ভোটাররাও তাদের নানা প্রতিশ্রতির প্রতিও কোন বিশ্বাস করতে পারছেন না। অনেক ভোটার মন্তব্য করেন, ভাল মানুষ খুঁজে পাওয়া যায় না। তাছাড়া যারা অত্যন্ত ভাল তারা নির্বাচনে আসছেন না। তাই মন্দের মধ্যে পরখ করে নিয়ে এবার ভোট দেবেন তারা।