বাগেরহাটের শরণখোলায় জাতীয় পার্টির (এ.) আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শের-ই বাংলা সড়কে পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গাজী মো. বদরুজ্জামান আবুকে আহবায়ক ও আলহাজ মনিরুজ্জামান বাবুল তালুকদারকে যুগ্ম-আহবায়ক করে ১১সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়।
গাজী মো. বদরুজ্জামান আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন চাকলাদার। প্রধান বক্তা ছিলেন জেলা সভাপতি মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক রুহুল আমীন হাওলাদার ও জেলা কমিটির অন্যতম সদস্য সাজন কুমার মিশ্র।
কেন্দ্রিয় ও জেলার নেতৃবৃন্দ উপজেলা সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত আহবায়ক কমিটিকে দ্রুত সকল ইউনিয়ন ও ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।