সারাদেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতেও ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৬ নভেম্বর সকাল সাড়ে ন’টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে ধারন করে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কামিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার অসীম কুমার দাশ, উপজেলা ক্রিড়া পরিষদের সভাপতি সহিদুল ইসলাম লিটন মুন্সী সহ বিভিন্ন সমিতি থেকে আগত নের্তৃবৃন্দ।
এসময় প্রজেক্টরের মাধ্যমে উপজেলার সমবায়ীদের কার্যক্রমের উপর একটি ভিডিও প্রতিবেদন প্রদর্শিত হয়। (ঝর্ণা টিভির সৌজন্যে এ প্রতিবেদন তৈরী করেন সাংবাদিক মোঃ একরামুল হক মুন্সী) অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম।