রংপুর কোট মসজিদের খতিব ও মারকাজুল হুজ্জাজ¦ দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ মাওলানা মোঃ হাফিজুল ইসলামের উদ্যোগে শুক্রবার বাদ আছন নগরীর ১৪ নং ওয়ার্ডের পাঠান পাড়ায় মাদ্রাসা কমপ্লেক্স কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম মিঠু, রংপুর ইসলামি ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আলহাজ¦ মোঃ আবুল কালাম, সরকারি হজ¦ ব্যাবস্থাপনা পর্ষদ রংপুরের সভাপতি আলহাজ¦ খাজা আহমেদ, পাঠান পাড়ার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ আমজাদ হোসেন, মহুয়া বেকারীর সত্বাধিকারী আলহাজ¦ নুরুল হক মুন্না সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুল হুজ্জাজ¦ দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি কাকন জুয়েলার্স এর সত্বধিকারী আলহাজ¦ আবু নুর মোঃ আহসান হামীদ। আলোচনা শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পাঠানপাড়া এলাকার সকল মুসল্লিগন উপস্থিত ছিলেন।