নীলফামারীর সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জহির উদ্দিন ইন্তেকাল করেছেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ৫ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী,ছেলে, মেয়ে, অনেক আত্মীয়,স্বজন,বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে যান।
৬ নভেম্বর মরহুমের নামাজে জানাযা শেষে তাঁর লাশ গ্রামের বাড়ী কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন খোকন, প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, স্বেচ্ছাসেবকলীগ পৌর শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু, উপজেলা শাখার সভাপতি আজম আলী সরকার,যুবলীগ নেতা মোস্তাকুর বসুনিয়া, পৌর আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড সভাপতি হাজী আবদুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইলিয়াস আলী,ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুস সবুর আলম,কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদসহ অনেকে।তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা জানান।