অক্টোবর মাসের সেরা পারফরমারদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংক্ষিপ্ত সেই তালিকায় প্রথম দিকেই আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে বাছাই পর্বে তিন আর মূলপর্বে তিনÑ সবমিলে ছয় ম্যাচে ব্যাট হাতে ২১.৮৩ গড়ে ১৩১ রান আর বল হাতে ৯ উইকেট শিকার করেন সাকিব।
বৃহস্পতিবার আইসিসির পক্ষ থেকে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনীত ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পাকিস্তানের তারকা ব্যাটসম্যান আসিফ আলি। আসিফ আলি ৫২ রান করেছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪টি ছক্কায় দলের জয় নিশ্চিত করেন তিনি।