শরণখোলায় চলতি মৌসুমে ধান ফসলের রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক কৃষক সমাবেশ ও রোগবালাই সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে ধানসাগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন ও তপু বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও হাসিবুল ইসলাম মনি।
পরে কৃষকদের মাঝে কারেন্ট পোকা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। সন্ধ্যায় ধানসাগরের রাজাপুর বাজারে ধানের ক্ষতিকর পোকা সনাক্তকরণ, ক্ষতির লক্ষণ ও প্রতিকারের ভিডিও চিত্র প্রদশর্ন করা হয়। এতে চাষীদের মধ্যে অনেক সচেতনতা তৈরি হয়েছে।