শিক্ষা মন্ত্রনালয়ের সেকেন্ডারী এডুকেশন সেক্টর
ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ও বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট সেসিপ এর আওতায়
শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভেন্যুতে ছয়দিন ব্যাপি মাধ্যমিক
পর্যায়ে পাঠদানকারী ৫টি বিষয়ের উপর ধারাবাহিক মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ
বুধবার বিকেলে সমাপ্ত হয়েছে। এ প্রশিক্ষণ ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক আবু
নূর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি
এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের
সাথে খোলা মেলা কথাবার্তা বলেন। এদিকে শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ
রেজুয়ান সার্বক্ষনিক এ প্রশিক্ষণ তদারকি করেন ও খোঁজ খবর নেন। এ
প্রশিক্ষণে নালিতাবাড়ি উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার গণিতের মাষ্টার
ট্রেইনার মোঃ শাহজামাল ও শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি
শিক্ষক প্রণব কুমার সেন সহ অন্যান্য বিষয়ের প্রশিক্ষকগণ অত্যন্ত দক্ষতার
সহিত দ্বায়িত্ব পালন করে প্রশিক্ষণার্থীদের বিষয়ভিত্তিক সুস্পষ্ট ধারণা
দিয়েছেন। এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছিল।
অপরদিকে শেরপুর সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ সালাউদ্দীন মাহমুদ
হেড ট্রেইনার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। সহযোগিতায় ছিলেন জেলা শিক্ষা
অফিস এর অফিস সহকারী আলী হোসেন।
এ প্রশিক্ষণে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়
বিষয়ে মাধ্যমিক পর্যায়ে পাঠদানকারী ২০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন
করেছেন বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।