বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে তৃতীয় পর্যায়ে তেরখাদা উপজেলায় ৬টি ইউনিয়নের আগামী ২৮ তারিখ নির্বাচনের প্রার্থীদের প্রস্তুতি মনোনয়নপত্র দাখিল গত ২ নভেম্বর শেষ দিনে দিন ব্যাপী উপজেলার সকল প্রার্থী তাদের সমর্থকদের বহর নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন আচরণ কার্যবিধি মেনে ভোট প্রয়োগ করা হবে। ৬ টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী সংখ্যা ৩৬জন। তার মধ্যে ৬ ইউনিয়নে ৬জন দলীয় প্রতীক, ২জন ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন এবং সংরক্ষিত মহিলা আসনে ৮০ জন মনোনয়ন পত্র দাখিল করেন এবং মেম্বার পদে ২৪২ জন মনোনয়ন আগামী ৪ নভেম্বর যাচাই বাছাই ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ হবে বলে জানান। তারা আরও জানান স্বার্থহীন দেশে নাগরিক স্বাধীনভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি।