পাবনার সুজানগরে মৎস্যচাষীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ বুধবার সকালে সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে এবং ২০২১-২০২২ অর্থ বছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুইদিন ব্যাপি ঐ প্রশিক্ষণে উপজেলার ২৫জন মৎস্যচাষী অংশ নেন। এতে প্রশিক্ষণ দেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ও ক্ষেত্র সহকারী খোকন কুমার বিশ্বাস।