খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতসভার শুরুতে জাতীয় ৪ নেতার নির্মম হত্যাকান্ডের স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে উপজেলা সংগঠনের সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাড. সোহরাব আলী সানা। আলোচনাসভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি সমীর সাধু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেযারম্যান রশীদুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা রুহুল আমিন বিশ্বাস, দীপক মন্ডল, বিজন বিহারী, একরামুল ইসলাম, এসএম রেজাউল হক, আরশাদ আলী বিশ্বাস, স্নেহেন্দু বিকাশ, শংকর দেবনাথ, বিভুতী ভুষন সানা, নির্মল অধিকারী, এসএম আয়ুব আলী, নির্মল বৈদ, হেমেশ মন্ডল, ভূধর মন্ডল, তৃপ্তি রঞ্জন সেন, অ্যাড. আবুল কালাম আজাদ, বিমল পাল, প্রভাষক আ. ওহাব বাবলু, আবদুর রাজ্জাক রাজু, জগদীশ রায়, নাজমা কামাল, এমএম আজিজুল হাকিম, পরেশ মন্ডল, আকরামুল ইসলাম, গৌরঙ্গ মন্ডল, প্রভাষক বাবলুর রহমান, জিএম মিজানুর রহমান, প্রসেনজিৎ ঢালী ও রায়হান পারভেজ প্রমুখ।