শরণখোলা উপজেলা সদর রায়েন্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আজমল হোসেন মুক্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ উপলক্ষে মঙ্গলবার একটি র্যালি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মিলিত হয়। বিদায়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বিআরডিবি চেয়ারম্যান আয়ামীলীগ নেতা আলহাজ¦ সাইফুল ইসলাম খোকন, ইউপি সদস্য ও রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি প্রমূখ। এ সময়ে এলাকার সুধী ও কর্মীবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।