রংপুরের সিওবাজার বিসিক এলাকায় মঙ্গবার সকালে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বৃটিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের বিধবা পত্নীগণের মাঝে অর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামরুল হাসান এনডিসি, এইচডিএমসি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ইএমই সেন্টার এ- স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো: সানোয়ার উদ্দিন এনডিসি, পিএসসি, পিইঞ্জি, ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: নুর হোসেন বিএসপি, পিএসসি ও জেলা প্রশাসক মো: আসিব আহসান, অবসরপ্রাপ্ত মেজর হারুন অর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর মো: জাহাঙ্গীর নাসিরের সভাপতিত্বে বৃটিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের বিধবা পত্নীগণের মাঝে রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ হতে প্রাপ্ত অনুদান প্রদান করা হয়।পরে জেলা প্রশাসক রংপুরের সভাপতিত্বে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের ২০২১ সালের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অফিস প্রাঙ্গণে চারাগাছ রোপন করেন।