খুলনার পাইকগাছায় হরিঢালী এক প্রার্থীর মৃত্যুতে স্থগীত ইউপি নির্বাচন ২ নভেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ছিলো। নিরাপত্তা ও সুষ্ঠ নির্বাচনরে লক্ষে পুলিশ, র্যাব বিজিবি, আনসার সদস্যর পাশাপাশি কোষ্টগার্ড সদস্যের কঠোর নজরদারী ছিলো। যেমন ছিলো কঠোর নিরাপত্তা তেমন ছিলো ভোটারে উপস্থিতি। ৯ টি কেন্দ্রেই মহিলা ভোটারে উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কোন কেন্দ্রে কোন বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি। সর্বত্র প্রার্থী ও ভোটাদের মধ্যে উৎসব মুখর পরিবেশ। ইউনিয়নে ৩জন চেয়ারম্যান, ১১জন মহিলা ও ৪৫ জন পুরুষ সদস্য প্রার্থী সহ মোট ৫৯জন ভোট যুদ্ধে লড়াই করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক শেখ বেনজীর আহমেদ বাচ্চু নৌকা, বর্তমান চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু আনারস, ইসলামি আন্দোলন কর্তৃক মনোনীত জি এম কামরুজ্জামান বাবলু হাতপাখার প্রতীক নিয়ে লড়াই করেন। ইউনিয়নের ১৭টি গ্রামের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১০টি নির্বাচনী কেন্দ্র মোট ভোটার ২০ হাজার ৪শ’ ২০জন। সাধারণ সদস্য (পুরুষ) প্রার্থী ৪৫জন। ০১নং রহিমপুর, দেয়াড়া ও উলুডাঙ্গা ওয়ার্ডে ১৬৮১ ভোটের বিপরীতে প্রার্থী ৪জন, ০২নং উত্তর সোনাতনকাটি ও দক্ষিণ সোনাতনকাটি ২টি কেন্দ্রের ৩০২৯ ভোটের বিপরীতে প্রার্থী ০৭জন থাকলেও শেষ পর্যন্ত থাকে ৫জন, ৩নং ওয়ার্ড হরিঢালীতে ২৭২৫ ভোটের বিপরীতে প্রার্থী ৬ জন, ৪নং ওয়ার্ড হরিদাশকাটি ২১৬৮ ভোটের বিপরীতে প্রার্থী ৫জন, ৫নং ওয়ার্ড নোয়াকাটি ২১২০ ভোটারের বিপরীতে প্রার্থী সর্বোচ্চ ৭জন, ৬নং ওয়ার্ড নগর শ্রীরামপুর ও প্রতাপকাটির অর্ধাশে দুটি গ্রাম মিলিয়ে ২৪৯০জন ভোটারের বিপরীতে প্রার্থী ৪জন, ৭নং মাহমুদকাটি ওয়ার্ডে ২৩৮১ ভোটের বিপরীতে প্রার্থী ৪জন, ৮নং ওয়ার্ড উত্তর সলুয়া ও দক্ষিণ সলুয়ায় ২১৭৬ ভোটের বিপরীতে প্রার্থী ৪জন, ৯নং ওয়ার্ড রামনাথপুর, দরগামহল, হাবিবনগরে ১৬৫০ জন ভোটারের বিপরীতে প্রার্থী ৬জন ছিলো। মহিলা সদস্য প্রার্থী সর্বমোট ১১জন। সংরক্ষিত নারী ১ আসনে তথা ১, ২, ৩ ওয়ার্ডে ৭৪৩৫ ভোটের বিপরীতে প্রার্থী ৫জন, ৪,৫,৬ সংরক্ষিত নারী ২ আসনে ৬৭৭৮ ভোটের বিপরীতে ৩জন ও ৭,৮,৯ সংরক্ষিত নারী ৩ আসনে ৬২০৭ ভোটের বিপরীতে প্রার্থী রয়েছেন ৩ জন। উল্লেখ্য চেয়ারম্যান পদপ্রার্থী সরদার গোলাম মোস্তফা ও ৪, ৫, ৬ সংরক্ষিত নারী ২ আসনের জেসমিন আক্তার পারুল করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পাশাপাশি ২নং ওয়ার্ড থেকে ২জন ও ৭নং ওয়ার্ড থেকে ১জন নির্বাচন সরে যাওয়ায় ৬৪জন প্রার্থীর পরিবর্তে ৫৯জন ভোট যুদ্ধে লড়াই করেন। হরিঢালী ইউনিয়নের বিগত ৫০ বছরে বীরমুক্তিযোদ্ধা খাঁন নূর হোসেন ১০বছর, হাফেজ মাওলানা শেখ জালাল উদ্দীন ১০বছর, গাজী হারুনুর রশীদ ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ০৯বছর, ১৯৯২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এবং ২০১১ সাল থেকে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে চেয়ারম্যান অবস্থায় মৃত্যুবরণ করেন সরদার রফিক উদ্দীন (১৩ বছর) ও বাবা রফিক মৃত্যুর পর আবু জাফর সিদ্দিকী রাজু ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১টি উপনির্বাচন ও মূল নির্বাচন ২০১৬ সাল সহ ০৮বছর বর্তমান চেয়ারম্যান পদে অধিষ্ঠিত। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা জানান, প্রশাসন ও সকলের সহযোগীতায় দীর্ঘদিন পরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।