কয়রায় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২ নভেম্বর সকাল ১০ টায় ভবনের কার্যক্রম উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের কয়রার শাখা ব্যবস্থাপক মিলন কান্তি সরকার, জুনিয়র কর্মকর্তা রিয়াজ উদ্দিন, মাঠকর্মি আলী হাসান, পলাশ কুমার ঘরামী, সনদ কুমার মন্ডল,আনন্দ মোহন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী সহ সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।