খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল রোববার বেলা ১২ টায় আনুষানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের ভবন এবং এর আশেপাশের এলাকা আলোক সজ্জায় সজ্জিত করা হয়। দায়িত্ব গ্রহণের পূর্বে দিঘলিয়া ৩ নং ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ মুজিবুর রহমান, কওছার আলী সরদার, শেখ আকরাম হোসেন, মোঃ আনছার আলী মোড়ল, সরদার আঃ রশিদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, মোঃ সিদ্দিকুর রহমান, হারুনর রশিদ, শেখ আইয়ুব আলী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, পরিষদের প্রাক্তন সচিব মোঃ ফারুক হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নের সাধারণ আসনের ৯ জন এবং সংরক্ষিত আসনের ৩ জন সদস্য যথাক্রমে কে এম আকবর আলী, মোঃ নাজমুল হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ আরিফুল ইসলাম, বিপ্লব হোসেন, শেখ শাহাবুদ্দিন, মোঃ আকতার হোসেন, মোঃ রানা শেখ, শেখ আজিজুল ইসলাম, সালেহা বেগম পাখি বেগম ও রুপা বেগম।