বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে বাগেরহাট সরকারি পি সি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ তপনের (৫৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফ্যানের সাথে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার লাশ। তবে তিনি কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
কংকন দেবনাথ শুভদিয়ার ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথের পুত্র বলে জানা গেছে। ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ছয়রুদ্দিন পরিদর্শন করেন।
এ ব্যাপারে মডেল থানার কর্মকর্তা ইনচার্জ আবু সাঈদ মো.খায়রুল আনাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।