রপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের বাগমারা চর-রূপসা ২নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. ইলিয়াজ হোসেন তার (মোরগ প্রতীক) নিয়ে এলাকায় গণসংযোগ ও ভোটারদের মাঝে গিয়ে ভোট প্রার্থনা করেছে। মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগের মাধ্যমে বাগমারা, মাছ কোম্পানি রোড, সিগমা সী-ফুডস এলাকা, রবের মোড়, বড় বাড়ি এলাকা, ১নং পেট্রোল পাম্প এলাকা, চর-রূপসা, পূর্ব রূপসা বাজার এলাকা, পূর্ব রূপসা ঘাট এলাকা, ব্যাংকের মোড়, সহ ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করা হয়। এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মকবুল হোসেন, ইউনুছ শেখ, সাইদূর রহমান সাইদ, আব্দুল্লাহ শেখ, মো. নাজমুল হোসাইন, ফিরোজ শেখ, মো. আবু হুরাইরা, জি এম রাসেল, মঈন উদ্দিন মোহন, রাজিব হোসাইন, হুমায়ুন কবির, আওয়াল, জাহিদ শেখ, সাইদ, কালাম, জিয়া, হাসেম, অহিদ শেখ, আবুল বাসার, কামরান শেখ, ফয়সাল, রুবেল, রুহুল, জাহিদুল, সিরাজুল, নজু, শহিদ, মাজারুল, রতন, বাবু, রাজু, লিটন, রেজা, নাজমুল, হাবিব, মনির, সুমন, বাবর আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এদিকে উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী রুমিছা বেগম (রুমি) তার (তালগাছ প্রতীক) নিয়ে ব্যাপক গণসংযোগ করেছে। মঙ্গলবার দিনব্যাপী জাবুসা হাট, নবীনগর স্কুল মোড়, জাবুসা চৌরাস্তা মোড়, মাছ কোম্পানি রোড এলাকা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক, ব্যাংকের মোড়, পূর্ব রূপসা ঘাট এলাকা, চর-রূপসা, মাঝি পাড়া, রেলস্টেশন মোড়, রামনগর, রহিমনগর কাস্টম ঘাট সহ সংরক্ষিত ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে ভোটারদের মাঝে গিয়ে ভোট প্রার্থনা করা হয়। এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সিদ্দিক শেখ, আইয়ুব আলী, ইকবাল শেখ, মোস্তফা শেখ, আলমগীর, দুলাল, আবুল খায়ের, আকবর শেখ, আজিজুল শেখ, মো. কছি, মোজাম মোল্লা, ছাত্তার শেখ, রসুল মোল্লা, সাজেম মোল্লা, গোলাম রব্বানী, রবিউল শেখ, মো. সাজ্জাদ মোল্লা, শেখ সোহাগ,লিটু শেখ, সুমন হাওলাদার, মো. রনি শেখ, আরিফুর ইসলাম ডালিম, মো. মোকছেদ আলী, শহিদুল ইসলাম, শেখ, সুরুজ, রাশেদুল, তরিকুল ইসলাম, ফয়সাল শেখ, পান্না, লিটন, আম্বিয়া বেগম, রজিনা বেগম, মাহমুদা, ফজিলা, সালমা, রিনা, নাদিরা, সালমা সুলতানা, অজুফা, ফরিদা, রেশমা বেগম, মর্জিনা, জেসমিন, রহিমা, সালেহা, ডালিম, লিটু, রনি, রবিউল, গোলাম রসুল, মো. লিটন, মফিজ, মহর সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।