পাবনার সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ৯৪বান্ডিল ঢেউটিন এবং নগদ ২লক্ষ ৮৩হাজার ৫‘শ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঐ টিন ও টাকা বিতরণ করেন। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ঐ টিন ও টাকা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিনহাজুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ।