নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার (সাধারণ সদস্য) পদপ্রার্থী স্বপন দেবনাথ ভোট প্রার্থনা ও পথশোভা করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় অত্র ওয়ার্ডের গ্রামে গ্রামে এই পথশোভা করেন তিনি।
এদিন সকাল ১০টায় নিজ গ্রাম শিয়ালা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনায় বের হন স্বপন দেবনাথ। এরপর দুধিয়া,জামালকুড়ি,জেঠাইল ও টুং গ্রামে ভোট প্রার্থনা শেষে শিয়ালা গ্রামে ফিরেন। এ সময় ভোটারদের নিকট তার ফুটবল প্রতিকে ভোট প্রার্থনা করেন এবং গ্রামে গ্রামে পথশোভা করেন। শিয়ালা গ্রামে এক পথশোভায় মেম্বার প্রার্থী স্বপন দেবনাথ ভোটারদের উদ্দেশ্যে বলেন,আমি অত্র এলাকার সন্তান।আপনারা আমাকে ও আমার পরিবার কে অত্যন্ত ভাল বাসেন। আপনাদের ভালবাসায় এবং ব্যপক সমর্থনে ও ভোটের মাধ্যমে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এটা আমার বিশ্বাস। তিনি বলেন,আমি ভোটে নির্বাচিত হতে পারলে অত্র ওয়ার্ডের মাদক,সন্ত্রান,বাল্য বিয়ে নির্মূল করে ডিজিটাল ও একটি উন্নয়নশীল ওয়ার্ড হিসেবে উপহার দিবো। এ ছাড়া সরকারী প্রতিটি সুযোগ-সুবিধা অসহায়,দু:স্থ্য ও সুবিধাভোগীদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করা হবে।