দিনাজপুরের বীরগঞ্জে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে।বীরগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা চত্ত্বরে নির্মিত খেলার মাঠের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল কামা তমাল, বীরগঞ্জ থানার ওসি মোঃ আবদুল মতিন প্রধান, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী প্রমুখ।
পরে বীরগঞ্জ অফিসার্স ক্লাব এবং কাহারোল অফিসার্স ক্লাবের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।