শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরান ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসাবে সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এলাকার জনগন, শতাধিক অটোরিকশা ও মোটর সাইকেল শো ডাউনের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মিছিলটি মরিচপুরান ইউনিয়ন হতে নালিতাবাড়ীর আড়াইআনি বাজার হয়ে উপজেলা নিবার্চন অফিসে এসে শেষ হয়। এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা প্রনব চন্দ্র ভট্ট্রাচার্য্য এর নিকট সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার তার মনোয়নপত্র দাখিল করেন।