খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের ৬ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. কামরুল হাসান, শিবানন্দ রায়, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আ.লীগ নেতা স্নেহেন্দু বিকাশ সহ আ.লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।