কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সনদ বিতরন সহ ঋনের চেক বিতরন করা হয়। গতকাল ১ নভেম্বর সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ ও উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু বকর মোল্যা। আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসের আছাদুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মন, যুব সদস্য আওছাফুর রহমান প্রমুখ। আলোচনা শেষে যুবকদের মাঝে প্রশিক্ষনের সনদ ও ঋনের চেক বিতরন করা হয়।