চাটমোহর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুফিয়া খাতুনকে দেখতে তাঁর বাড়িতে গেলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। সোমবার (১ নভেম্বর) সকালে তিনি অসুস্থ সুফিয়া খাতুনকে দেখতে বালুচর মহল্লার বাসায় যান। তিনি সুফিয়া খাতুনের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। চেয়ারম্যান অসুস্থ সাবেক এই মহিলা ভাইস চেয়ারম্যানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় পাট অধিদপ্তরের কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন। অসুস্থ সুফিয়া খাতুন তার খোঁজ খবর নেওয়ায় উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।