‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১ নভেম্বর) চাটমোহর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়। ছিল আলোচনা সভা। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সৈকত ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ মাষ্টার। বক্তব্য দেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ মাহবুবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ব্যাবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন প্রমূখ। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রশিক্ষিত যুবক ও যুবতী,সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ ও ৩০জন প্রশিক্ষিতদের মাঝে সনদপত্র বিতরন করা হয়