“ দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিস,আত্রাই,নওগাঁ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসান গঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন,আব্দুস সালাম,উপকার ভোগী শফিকুলইসলাম প্রমূখ।আলোচনা শেষে ১৫ জন যুব ও যুব মহিলার মাঝে প্রকল্প ভিত্তিক ৬ লাখ ৫০ হাজার টাকার লোনের চেকবিতরন এবং ৬০ জন প্রশিক্ষার্থীর মাঝে সনদপত্র এবং বিভিন্ন ফলজ গাছ বিতরণ করা হয়।