জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রোববার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র রংপুর জেলা ও মহানগরের আয়োজনে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানববন্ধ হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র রংপুর জেলার সভাপতি আমিন উদ্দিন কিএসসি, সাধারণ সম্পাদক ডা. আবদুস সাদেক জিহাদী,মহানগর সভাপতি সাদেকুল রহমান ও সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান প্রমুখ। এমসয় বক্তরা বলেন, খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। পার্লামেন্টর উচ্চকক্ষ গঠন করতে হবে। ৯টি দেশ গঠন করতে হবে এবং জাতীয় সরকার গঠন করতে হবে বলে জানান তারা।