প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নব নির্বাচিত খুলনার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৭১ জন সংরক্ষিত এবং সাধারণ আসনের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ পরিবেশে রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম নব নির্বাচিত সব ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম দিঘলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নাসিমা খাতুন, দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, দিঘলিয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু, যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান এস এম ফরিদ আকতার প্রমুখ।
এর আগে আজ সকাল ৯ টা থেকে স্ব স্ব ইউনিয়নের সদস্যরা বাদ্যযন্ত্র সহকারে তাদের সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদের হলরুমের সামনে হাজির হতে থাকেন। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ জনপ্রতিনিধি এবং তাঁদের সমর্থকের পদচারণায় মুখরিত ছিলো।