“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে সারা দেশের ন্যায় পাবনার সুজানগর থানা পুলিশের উদ্যোগেও কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। সকাল ১১টায় সুজানগর থানা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং’র সদস্যদের অংশ গ্রহণে থানা চত্বর থেকে বের হওয়া ঐ র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে থানা মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং’র আহ্বায়ক সুজানগর এনএ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল হালিম, সদস্য সচিব সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল বাচেত, থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল কদ্দুস ও সাংবাদিক তৌফিক হাসান। বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে কমিউনিটি পুলিশিং’র সদস্যদের বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন এস,আই মাসুম বিল্লাহ খলিফা।