খুলনার পাইকগাছায় "মুজিববর্ষে পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি" প্রতিপদ্যের উপর ভিত্তি করে র্যালিও আলোচনাসভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা চত্বর থেকে বণার্ঢ্য শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা পুলিশিং ফোরাম এর সভাপতি মো. দাউদ শরীফ এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন এএসপি (ডি সার্কেল) সাইফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান, উপজেলা পুলিশিং ফোরাম সম্পাদক লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ানম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আ. মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, রিপন মন্ডল, জিএম আবদুস ছালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, শাহাজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, অধ্যক্ষ রবিউল ইসলাম ও মিহির বরন মন্ডল প্রমুখ। প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আরশাদ আলী বিশ্বাস, হাফিজুর রহমান, উপজেলা ও ইউনিয়ন পুলিশং ফোরাম এর সভাপতি/সম্পাদক। সমাজ থেকে মাদক-জুয়া, বাল্য বিবাহ, চুরি-ডাকাতি, জঙ্গীবাদ দমন সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।