কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ শওকাত হোসেন হাওলাদার শনিবার সকাল ৯ টার সময় অসুস্থতা অবস্থায় খুলনা নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন। শওকাত হাওলাদারের একামাত্র পুত্র সেলিম হাওলাদার জানান, তিনি হঠাৎ ব্রেনস্টাকে আক্রান্ত হন। খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। ঐ দিন আছরবাদ তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সমপন্ন করা হয়। জানাযায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শওকাত হাওলাদারের অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।