আসন্ন শ্যামা পুজা উপলক্ষে কেন্দ্রীয় পুজা পরিষদের নির্দেশনায় মহেশ্বরীপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মত বিনিময় সভা গত শুক্রবার বিকাল ৪ টায় হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠি হয়। মহেশ্বরীপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য মহশিস সরদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মনিশংকর, মহেশ্বরীপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দুর্গা পদ মন্ডল, ভোলানাথ বিশ্বাস, সুপদ মন্ডল, নিরঞ্জন কুমার মন্ডল, জগন্নাথ মন্ডল, মনি মোহন মন্ডল, খগেন্দ্র নাথ মন্ডল, রঞ্জন কুমার সরদার, সঞ্জয় কুমার ঢালী,অনুপ কুমার সরদার, নিরাপদ মন্ডল,বিপ্লব কুমার রায়, স্বপন কুমার সরকার প্রমুখ। মত বিনিময় সভায় মহেশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির সভাপতি ও সাধারন সম্পাদক সহ গন্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।