মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম র্যালিতে নেতৃত্ব দেন। র্যালিটি থানা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে থানা চত্ত্বরে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই জাহিদ।