আগামী ২নভেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃংখলা বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএি,পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মমিনুল করিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট-হাকিমপুর সিার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব,ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম,সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আবু হাসান কবির। আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় অনুষ্ঠানে আগামী ২ নভেম্বর পৌরসভা নির্বাচনে অংশ গ্রহনকারী মেয়র প্রার্থী,কমিশনার ও সংরক্ষিত মহিলা কমিশনারগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী ২ তারিখে ঘোড়াঘাট পৌর নির্বাচন যাতে সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয় তার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। তিনি নির্বাচন অংশ গ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন শান্তিপুর্ন ভাবে হয় সে লক্ষে সকলের সহযোগীতা সহযোগীতা কামনা করেন।